ঢাকায় জ্যাক মা’র ১৬ ঘণ্টার গোপন সফর!
ঈদের ছুটির সময়ে আকস্মিক ঢাকা সফরে এসেছিলেন বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ১৬ ঘণ্টার ঝটিকা সফরে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন তিনি। তার এই এই অপ্রত্যাশিত সফর নিয়ে শিল্পাঙ্গনে কৌতূহল ও জল্পনার সৃষ্টি করেছে।
সূত্রমতে, জেট এভিয়েশনের একটি ভাড়া করা বিমান ভিপি সিএমএতে করে জ্যাক মা ঢাকা আসেন। ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যান ২৭ জুন।
গোপনীয় এই সফরের খবর ফাঁস করেছে ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার। অনলাইন খবরে জানানো হয়, জ্যাক মা ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যান ২৭ জুন।
এই খবরের সত্যতা মিলেছে নেপালের সংবাদমাধম সূত্র থেকেও। সেসব খবরে বলা হয়েছে, কাঠমান্ডু সফরের আগে জ্যাক মা ঢাকা সফর করেন। খুব অল্প সময় তিনি ঢাকায় ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাঁচজন চীনা নাগরিক, একজন ড্যানিশ এবং একজন মার্কিন। ২৯ জুন কাঠমান্ডু থেকে তারা পাকিস্তানে যান। পাকিস্তানে অবস্থানের পর জ্যাক মা এবং তার প্রতিনিধি দল ৩০ জুন উজবেকিস্তানের উদ্দেশে যাত্রা করে বলে জানা গেছে।
খবরে প্রকাশ, হংকং থেকে একটি ভাড়া করা বিমানে করে এই সফরে বের হন জ্যাক মা ও তার প্রতিনিধিরা। তার এই সফর নিয়ে জল্পনায় ডুবে আছে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের শিল্প বিষয়ক পর্যবেক্ষকরা।
সফরকালীন সময়ে বাংলাদেশের গণমাধ্যম অন্ধকারে থাকলেও জ্যাক মা’র সফরসঙ্গী হিসেবে যারা ছিলেন, তাতে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যক্তিগত কারণে এমন ধারাবাহিক সফর হতে পারে, এ কথা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। তিনি আসলে কি করতে চাইছেন তা নিয়েই চলছে জল্পনা। বিষয়টি সোশ্যাল হ্যান্ডেলেও ছড়িয়েছে সফরের ছবি সহ গোপন সফরের বিষয়।
নিজের প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্ট আলীবাবা’র অংশী প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ এবং এমএফএস প্রতিষ্ঠান বিকাশ ছাড়াও বিষকিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে সাম্প্রতিক সময়ে আত্মগোপন থেকে শিক্ষকতায় ফিরে যাওয়া জ্যাক মা’র।







